সিলেট ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

‎নবীগঞ্জ সরকারি কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবান সামগ্রী উধাও

‎হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

‎কলেজ সূত্রে জানা যায়, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হিটাছি ব্র্যান্ডের প্রজেক্টর, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি কম্পিউটার (পিসি), একটি দেয়াল ঘড়ি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সিসি ক্যামেরার সরঞ্জামাদি।

‎কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন বলেন, বুধবার বিকেল তিনটা পর্যন্ত অন্যান্য শিক্ষকদের সঙ্গে অফিস কার্যক্রম পরিচালনা করেছি। পরদিন সকালে এসে দেখি অধ্যক্ষ কক্ষের তালা ভাঙা এবং ভেতরের মালামাল চুরি হয়েছে।

‎কলেজ প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ছিল। ২৩ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নিয়মিত ক্লাস আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন,ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

‎নবীগঞ্জ সরকারি কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবান সামগ্রী উধাও

সময় ১১:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬