সিলেট ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও শটগানের কার্তুজ উদ্ধার‎

‎সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান এবং শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

‎র‍্যাব-৯ এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মুকিতলা এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর অবৈধ অস্ত্র রয়েছে।
‎প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রাতে (২৬ মার্চ দিবাগত রাত) আনুমানিক ১২:০৫ মিনিটে র‍্যাবের দলটি উক্ত স্থানে তল্লাশি চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান ১৬০টি এয়ারগানের গুলি ৪টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
‎অভিযান চলাকালে উক্ত অস্ত্রের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও কার্তুজগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র‍্যাব-৯ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে মোট ৪৬টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ১০১টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরণের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও শটগানের কার্তুজ উদ্ধার‎

সময় ০৫:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬