সিলেট ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎কারামুক্তির পরেই চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা সামাদ বাবুর: উত্তাল মাধবপুরের রাজনীতি‎

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু (ফাইল ছবি)

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জামিনে মুক্তি পাওয়ার পর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

‎স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সামাদ বাবু জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্টে নিজের প্রার্থিতার বিষয়টি জানিয়েছেন। তিনি মাধবপুর উপজেলার ২নম্বর চৌমুহনী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নির্বাচনী প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার সুমনের ছবি ব্যবহার করাও নজর কাড়ছে।

‎ফেসবুকে তিনি লিখেছেন,’১৭ বছরের স্বপ্ন এই দিন দেখব, দেশবাসীর প্রতি কৃতজ্ঞ’।তিনি ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।
‎জানা গেছে, আতাউস সামাদ বাবুর বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ-এর ছেলে।

‎নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন,আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ। অপর দিকে উপজেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার এমন সক্রিয় উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা মনে করেন, পরিস্থিতি বিবেচনায় আপাতত সংযত থাকা উচিত।

‎তবে এই ঘটনায় নির্বাচনী কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎কারামুক্তির পরেই চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা সামাদ বাবুর: উত্তাল মাধবপুরের রাজনীতি‎

সময় ০৯:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬