
সিলেট প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। যা একপর্যায়ে বিভিন্ন মত ও পথের মানুষের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী

জেলা বিএনপি সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির সচিব, এনবিআর সদস্য এবং কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতিসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের আগে উপস্থিত অতিথিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সিলেট প্রেসক্লাব সবসময়ই ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। এই ইফতার মাহফিল সেই ঐতিহ্যেরই প্রতিফলন, যেখানে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাই একত্রিত হয়েছেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সিলেট প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাদেক আলী খান। 


















