সিলেট ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১ ‎সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে রাজনীতিক, কূটনীতিক ও প্রশাসনের মিলনমেলা টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইল বাজারে বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরি‎ শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী ক্লোজড ‎‎! ‎গুরুত্বপূর্ণ স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই:‎ ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ‎সিলেটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার ‎স্থানীয় সরকার নির্বাচনে একটি জায়গাও খালি রাখা যাবে না: জামায়াত আমির ‎হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা ‎বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী ক্লোজড ‎‎!

ওসি শাহ মুবাশ্বির আলী (ফাইল ছবি)

‎ছিনতাইয়ের ঘটনায় ব্যর্থতা: হাউজিং এস্টেটে দিনে-দুপুরে প্রকাশ্যে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে ব্যর্থ হওয়ায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বর্তমানে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

‎পুলিশ সূত্রে জানা যায়, চার দিন আগে হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
‎উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,দায়িত্বে অবহেলার কারণে উনাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। শুধু ছিনতাইয়ের ঘটনা নয়, ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগ ছিল।

গত ৮ ফেব্রুয়ারি সিলেট-১ আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী জেলা প্রশাসক (ডিসি) ও এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন।
‎অভিযোগে যা বলা হয়েছিল, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিএনপি প্রার্থীর কর্মীদের অযথা হয়রানি করা। এক বিশেষ প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার। ভোটকেন্দ্রের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি সহ নানা অভিযোগ করেছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী ক্লোজড ‎‎!

সময় ০৫:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬