সিলেট ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১ ‎সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে রাজনীতিক, কূটনীতিক ও প্রশাসনের মিলনমেলা টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইল বাজারে বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরি‎ শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী ক্লোজড ‎‎! ‎গুরুত্বপূর্ণ স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই:‎ ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ‎সিলেটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার ‎স্থানীয় সরকার নির্বাচনে একটি জায়গাও খালি রাখা যাবে না: জামায়াত আমির ‎হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা ‎বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

‎সিলেটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

সিলেট মহানগর ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে বাস টার্মিনাল ও বাগবাড়ি এলাকা থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
‎প্রথম অভিযান: দক্ষিণ সুরমা বাস টার্মিনাল
‎গত ২৬ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ‘তীর শিলং’ নামক জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
‎আটককৃতরা হল, সিদ্দিক মিয়া (৩০), পিতা- আব্দুর রহিম (ভার্থখলা, দক্ষিণ সুরমা), দিরাব ওরফে সিরাজ (৫৫), পিতা- মকবুল আলী (লালারচক, কানাইঘাট) ও মোস্তাফিজুর রহমান দিদার (২৪) পিতা- পলাশ আহমেদ (ভার্থখলা, দক্ষিণ সুরমা),
‎আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারা মোতাবেক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎অপর দিকেএকই দিনে পৃথক অভিযানে রাত ১০.৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকার রবিউল ইসলামের চায়ের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে জুয়ায় ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলী (৪২), সোনার বাংলা আ/এ, বাগবাড়ী,মোঃ মাহফিজুর রহমান (৩৮), বর্তমান ঠিকানা- লালাদীঘিরপাড় (মূল বাড়ি- বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ),মাছুম আহমদ (৪৫), বর্তমান ঠিকানা- সোনার বাংলা আ/এ (মূল বাড়ি- জকিগঞ্জ, সিলেট),তোফায়েল আহমদ (২৯), বর্তমান ঠিকানা- সোনার বাংলা আ/এ (মূল বাড়ি- কুলাউড়া, মৌলভীবাজার) ও রবিউল ইসলাম (৪১), বর্তমান ঠিকানা- সোনার বাংলা আ/এ (মূল বাড়ি- হাতিবান্ধা, লালমনিরহাট)।

‎পুলিশ জানায়, এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৭ ধারায় মামলা (নং-৪৩) রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
‎সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

‎সিলেটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

সময় ০৩:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬