সিলেট ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত রমজানে প্রোটিনের যোগান দিতে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু‎ বিয়ানীবাজারে চোরাই গরুসহ সিএনজি জব্দ, ২ জন গ্রেফতার! বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর হামলা, নগদ ৪ লক্ষ ৮৮ হাজার টাকা লুটপাটের অভিযোগ!‎ ‎জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারী উদযাপন। ‎সিলেটে র‍্যাবের অভিযানে জগন্নাথপুরের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার। ‎সিলেটে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালন: ভাষা শহীদদের প্রতি এসএমপি’র শ্রদ্ধাঞ্জলি টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রমজান ঘিরে দেশজুড়ে বাজার মনিটরিং শুরু; অসাধু ব্যবসায়ীদের জরিমানা

রমজানে প্রোটিনের যোগান দিতে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু‎

রমজানে প্রোটিনের যোগান দিতে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

‎পবিত্র রমজানে নিম্নবিত্ত মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে সরকার দেশব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই কার্যক্রমের উদ্বোধনকালে সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি এসব কথা বলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে রমজানে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারে, সেজন্য প্রাণিসম্পদ অধিদপ্তর এই কার্যক্রম হাতে নিয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই সেবা পৌঁছে দেওয়া হবে, যাতে বাজারে প্রোটিনের দাম নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের আমিষের অভাব পূরণ হয়।

‎সুলতান সালাউদ্দিন টুকু আরও উল্লেখ করেন যে, নির্বাচনে বিএনপি প্রদত্ত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন,
‎ ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। খাদ্য নিরাপত্তা ও তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়ন এবং উৎসব ও বিশেষ দিনগুলোতে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখা।
‎টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন প্রকল্পের পরিচালক মো.শাহজামান খান তুহিন।
‎শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলডিডিপি প্রকল্পের পরিচালক ড. মো. হারুন অর রশিদ।
‎এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ক্রেতা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রমজানে প্রোটিনের যোগান দিতে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু‎

সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬