
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জে রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৮ ফেব্রুয়ারি রবিবার জেলা প্রশাসক হবিগঞ্জ-এর সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে আঞ্চলিক নির্বাচন অফিস, সিলেট অঞ্চল।
সভায় নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। নিরপেক্ষতা নিশ্চিতকরণ সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় সাধন। ভোটার ও কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনার বিষয়টি আলোচনা হয়।
আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি 


















