সিলেট ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‎জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, পরে ধরা পড়ল ১০০ খাতা জব্দ, দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা ‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক! বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন: মামলায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন

‎ধানের শীষের গণজোয়ার: ‘জীবন টাঙ্গাইল বাসীর জন্য উৎসর্গ করলাম’ — টুকু

মিছিলে নেতৃত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু ও হাসানুজ্জামিল শাহীন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছেন।

‎সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইল শহরে আয়োজিত এই মিছিলে নেতাকর্মীদের ঢল নামে, যা পুরো শহরকে উৎসবের নগরীতে পরিণত করে।

‎বিকেল সাড়ে ৪টার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। এর আগে বেলা সাড়ে ৩টা থেকেই জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন।

‎সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক— নিরালা মোড়, মেইন রোড, থানার সামনে, বড় কালিবাড়ি, পুরান বাসস্ট্যান্ড ও রেজিস্ট্রিপাড়া প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

‎মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

‎মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু আবেগপ্লুত কণ্ঠে বলেন,

‎সারা টাঙ্গাইলের মানুষ আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তাতে আমি চিরকৃতজ্ঞ। আজ থেকে আমি আমার এই জীবন টাঙ্গাইল সদরবাসীর কল্যাণে উৎসর্গ করে দিলাম।

‎তিনি আরও বলেন,গত ১৪, ১৮ ও ২৪ সালে আমরা ভোট দিতে পারিনি। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াসহ অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

‎আমি নিজেও পাঁচ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছি, রিমান্ডে অমানুষিক নির্যাতন সয়েছি। এত শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ একটি গণতান্ত্রিক নির্বাচনের সামনে দাঁড়িয়েছি।

‎সালাউদ্দিন টুকু উল্লেখ করেন যে, টাঙ্গাইলের উন্নয়নের জন্য তিনি যে সাত দফা দাবি উত্থাপন করেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন তিনি। তিনি বলেন,আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না, জনগণের নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও জানান তিনি।

‎বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ধানের শীষ কেবল জিয়া পরিবার বা বিএনপির প্রতীক নয়, এটি দেশের আপামর মানুষের অধিকারের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন টুকু।

‎এর আগে সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও তাঁতী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে মিছিল ও সমাবেশ জনসমুদ্রের পরিনত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎ধানের শীষের গণজোয়ার: ‘জীবন টাঙ্গাইল বাসীর জন্য উৎসর্গ করলাম’ — টুকু

সময় ০৮:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬