সিলেট ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
News Title :
কর্মদক্ষতায় আবারও শ্রেষ্ঠ এসআই ওবায়দুল্লাহ ‎প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে নতুন মনিটরিং নীতিমালা হচ্ছে পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ : ববি হাজ্জাজ‎ ‎প্রয়াত স্বামী ইলিয়াস আলীর নামে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত এমপি লুনা নবীগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ কুলাউড়ার লংলা কলেজে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত ‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ছাতকে ফুটবল খেলার জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার‎উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক ‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

নবীগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার বিরুদ্ধে দুষ্কৃতকারীদের হীন চক্রান্ত, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার ৪ নভেম্বর মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে মাদ্রাসার সুনাম, ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
‎
‎মৌলানা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মো. লাল মিয়া তালুকদার, মাদ্রাসার লন্ডনস্থ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী নুনু মিয়া, সাবেক এডহক কমিটির সভাপতি গোলাম মোস্তফা, উসমান গণী আল-আমীন রৌশন তালুকদার, সাবেক অভিভাবক সদস্য মো. তজমুল মিয়া, হাবিবুল বাশার, মো. নানু মিয়া, তয়ফুর মিয়া, মো. ধন মিয়া, মো. হিরন মিয়া, ফুল মিয়া, সাহেদ মিয়া, রেজাউল করিম, জাফরুল মিয়া, মইনুল ইসলাম, মৌলানা মোস্তফা মিয়া, জুনাব আলী ও আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে মাদ্রাসার বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
‎
‎বক্তারা আরও বলেন, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের ঘটনায় ৪ নম্বর দিঘলবাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. আকুল মিয়া, মো. আফছর মিয়া, উঝা আবুল মিয়া ও জিলু মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। বক্তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
‎
‎তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে। মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও সুনাম রক্ষায় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী এবং সচেতন মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মদক্ষতায় আবারও শ্রেষ্ঠ এসআই ওবায়দুল্লাহ

নবীগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

সময় ১০:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬