সিলেট ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
দক্ষিণ সুরমায় ৩৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ ‎​সিলেট নগরীতে সবুজের ছোঁয়া: ধরা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য

‎বানিয়াচং-আজমিরীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, মাঠে কঠোর প্রশাসন

১৫০টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম

‎প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের জাতীয় গণভোট।
‎ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।  বুধবার দুপুরের পর থেকেই কড়া নিরাপত্তায় ১৫০টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম।

‎বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন (বিএনপি), মাওলানা আব্দুল বাছিত আজাদ (খেলাফত মজলিস), আব্দুল মুক্তাদির চৌধুরী (জাতীয় পার্টি), লুকমান আহমেদ তালুকদার (বাসদ) এবং স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ রুপক।

‎নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৯৪ হাজার ৭৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,০০,১৬২ এবং মহিলা ভোটার ১,৯৪,৫৯০ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

‎বিশাল এই কর্মযজ্ঞ সামাল দিতে কেন্দ্রগুলোতে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে।
‎সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন,আমরা একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
‎কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎মাঠ পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী,  বিজিবি ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।  ব্যালটের মাধ্যমে নির্ধারণ হবে আগামীর নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ সুরমায় ৩৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

‎বানিয়াচং-আজমিরীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, মাঠে কঠোর প্রশাসন

সময় ০৬:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬