সিলেট ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
News Title :
‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি ‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ‎জামালপুরে রাস্তার দুই পাশে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ, অংশ নিলেন ড. নিলোফার চৌধুরী মনি এমপি।‎ শান্তিগঞ্জের চন্দপুর গ্রামের সড়ক সংস্কার কাজের উদ্বোধন ‎ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ‎ফেঞ্চুগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতার বিক্ষোভ মিছিল: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ‎শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকা নিজস্ব ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু : অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন ‎লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুর বিতরনী অনুষ্ঠিত। ‎বিজিবির প্রবল বাঁধার মুখে  ফিরে গেল অবৈধ অনুপ্রবেশকারীরা

‎পড়াশোনার প্রতি শিশুদেরকে অনুপ্রাণিত করতে বিদ্যালয় শিক্ষকদের ভিন্ন আয়োজন!

বিদ্যালয়ের পক্ষ থেকে ও ফুল দিয়ে কেক কেটে বরণ করা হয় কোমলমতি শিশুদের।

‎নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। যেখানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে থাকবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

‎বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে দাঁড়িয়ে আছে তেমনই একটি বিদ্যাপীঠ নিদনপুর-‎সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎সরেজমিনে  মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। পড়াশোনার প্রতি শিশু শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আয়োজন করা করা হয়েছে শিশু বরণ উৎসব। বছরের শুরু থেকেই শিশুদের শ্রেণিমুখী করতে বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্য হয়ে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ শিশু শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে শ্রেণী শিক্ষক জাহেদা বেগমের এমন আয়োজন।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ এর দিকনির্দেশনা আর অন্যান্য সহকারী শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় এদিন বিদ্যালয়ের পরিবেশ ছিল অন্য দিনের তুলনায় একটু ভিন্ন।‎

অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু বরণ উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্চনা চক্রবর্তী, দিপা বেগম, সুহানা আক্তার সুমি, জাহেদা বেগম, পুরবী দাস, সাদেক হাসান, রুপালী রাণী দাস তুলি, ফারহানা হোসেন সহ বিদ্যালয়ের অভিবাবক এবং শিক্ষার্থীরা।

‎অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে।

‎বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো.তাহসান সারিম বলেন, আজকে আমাদের ফুল দিয়ে ক্লাসে স্বাগত জানানো হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমার সব সহপাঠীদের নিয়ে কেক কাটা হয়েছে। আমরা সবাই মিলে সেটা উপভোগ করেছি। শিক্ষকরা বলেছেন আমরা যদি ভালো মতো পড়াশোনা করি তাহলে আমাদেরকে নিয়ে এরকম অনুষ্ঠান করা হবে, যেখানে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারবো।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, শিশুদের শিক্ষাজীবনের শুরুতে তাদেরকে চাপ দিয়ে পড়াশোনা আদায় করা যাবে না, তাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। আমরা শিশুদের শ্রেণিমুখী করতে ভিন্ন আয়োজন করি যাতে তারা স্কুলে আসতে আগ্রহী হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি

‎পড়াশোনার প্রতি শিশুদেরকে অনুপ্রাণিত করতে বিদ্যালয় শিক্ষকদের ভিন্ন আয়োজন!

সময় ০২:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬