সিলেট ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎বানিয়াচং-আজমিরীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, মাঠে কঠোর প্রশাসন ‎মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ‎ কঠোর নিরাপত্তা প্রস্তুত প্রশাসন‎ ‎নির্বাচনের নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনা সদস্যদের দিকনির্দেশনা প্রদান‎ ‎’সবুজের সন্ধানে’ সিজন-১: গ্র্যান্ড ফাইনালে বানিয়াচংয়ের জাহাঙ্গীর আলম সুমন‎ টাঙ্গাইলের ১০৬৩ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা: নিশ্চিদ্র নিরাপত্তায় নতুন পদক্ষেপ ‎পড়াশোনার প্রতি শিশুদেরকে অনুপ্রাণিত করতে বিদ্যালয় শিক্ষকদের ভিন্ন আয়োজন! ‎হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার সমর্থনে আউশকান্দিতে বিশাল গণমিছিল‎ অনুষ্ঠিত বানিয়াচংয়ে ধানের শীষ প্রতীকের ঐতিহাসিক গণ মিছিলে ডা. জীবন‎‎, জনমানুষের ভালোবাসা কখনো ভুলব না‎ ‎ধানের শীষের গণজোয়ার: ‘জীবন টাঙ্গাইল বাসীর জন্য উৎসর্গ করলাম’ — টুকু বানিয়াচংয়ে নির্বাচনী জনসভায় ডা. জীবন‎ বিজয়ী হলে দূর্নীতিকে প্রশ্রয় দিব না

‎আব্দুল বাছিত আজাদের সংবাদ সম্মেলন,‎ ঘড়িমার্কা সমর্থকদের ভয়ভীতির অভিযোগ!

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আবদুল বাছিত আজাদ।

‎হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আব্দুল বাছিত আজাদ তার নির্বাচনী আসন হবিগঞ্জ-২ এর দেওয়াল ঘড়ি মার্কার ভোটার, কর্মী ও সমর্থকদের বিএনপির লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন। একটি বিলবোর্ড সিলেট যুবদল নেতা বানিয়াচং আমিরখানীর বাসিন্দা জাকির হোসেন তার নিজের লোক দিয়ে ছিড়িয়ে দেওয়াল ঘড়ির সমর্থকের কাছ থেকে জোরপূর্বক আর্থিক জরিমানা আদায়ের অভিযোগ এনে তিনি বলেন, আমরা আইন হাতে তুলে না নিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছি এবং নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী করছি। রোববার ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দেওয়াল ঘড়ির প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন আব্দুল বাছিত আজাদ।

‎তিনি বলেন, ১১ দলীয় ঐক্য ন্যায় ইনসাফের ঐক্য, কাজেই আমরা সরকার গঠন করলে হিন্দু মুসলিমসহ সব ধর্ম বর্ণের সমঅধিকার নিশ্চিত করবো। তিনি আরও বলেন বানিয়াচং আজমিরীগঞ্জে চিকিৎসা সেবায় নিশ্চিতে ২ উপজেলায় আলাদা আরও ৩ টি হাসপাতাল করা হবে, দুটি পুরাতন হাসপাতালকে আধুনিক ও শয্যা বৃদ্ধি করা হবে। সুদমুক্ত কৃষি ঋণ চালু করা হবে। নারীদের নিরাপত্তা নিশ্চতসহ নারী নির্যাতন বন্ধ করা হবে। বানিয়াচংয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও পলিটিকেনিকেল কলেজ নির্মান করা হবে। বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রশাসনিক সেবা নিশ্চিতে দক্ষিণ বানিয়াচংয়ে আলাদা উপজেলা প্রনয়ন করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বৈষম্য না করে ২ উপজেলার ২০ টি উপজেলায় সমভাবে উন্নয়ন করা হবে। আব্দুল বাছিত আরও বলেন সকল কাজে শতভাগ দুর্নীমুক্ত করে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।
‎সংবাদ সম্মেলনে জাময়াত নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ রায়হান আলী,জামায়াতের উপজেলা আমির ডা. খন্দকার তালেব উদ্দিন, নায়েবে আমির হাবিবুর রহমান, এনসিপির আহবায়ক জীবন আহমেদ লিটন, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত সালেহ, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন মহসিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচং-আজমিরীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, মাঠে কঠোর প্রশাসন

‎আব্দুল বাছিত আজাদের সংবাদ সম্মেলন,‎ ঘড়িমার্কা সমর্থকদের ভয়ভীতির অভিযোগ!

সময় ১২:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬