সিলেট ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
‎বানিয়াচং-আজমিরীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, মাঠে কঠোর প্রশাসন ‎মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ‎ কঠোর নিরাপত্তা প্রস্তুত প্রশাসন‎ ‎নির্বাচনের নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনা সদস্যদের দিকনির্দেশনা প্রদান‎ ‎’সবুজের সন্ধানে’ সিজন-১: গ্র্যান্ড ফাইনালে বানিয়াচংয়ের জাহাঙ্গীর আলম সুমন‎ টাঙ্গাইলের ১০৬৩ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা: নিশ্চিদ্র নিরাপত্তায় নতুন পদক্ষেপ ‎পড়াশোনার প্রতি শিশুদেরকে অনুপ্রাণিত করতে বিদ্যালয় শিক্ষকদের ভিন্ন আয়োজন! ‎হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার সমর্থনে আউশকান্দিতে বিশাল গণমিছিল‎ অনুষ্ঠিত বানিয়াচংয়ে ধানের শীষ প্রতীকের ঐতিহাসিক গণ মিছিলে ডা. জীবন‎‎, জনমানুষের ভালোবাসা কখনো ভুলব না‎ ‎ধানের শীষের গণজোয়ার: ‘জীবন টাঙ্গাইল বাসীর জন্য উৎসর্গ করলাম’ — টুকু বানিয়াচংয়ে নির্বাচনী জনসভায় ডা. জীবন‎ বিজয়ী হলে দূর্নীতিকে প্রশ্রয় দিব না

‎মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত‎

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার ৬ ফেব্রুয়ারি বাদ জুমা প্রেসক্লাব মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি শুরু হয়ে সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে কুসুমবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম. আব্দুল মান্নান। তিনি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং আগামীর ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

‎মৌলভীবাজার শহর শাখা শিবির সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখা সভাপতি তারেক আজিজ।

‎তারেক আজিজ বলেন,আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আমরা প্রিয় মৌলভীবাজারের ছাত্রসমাজ ও দেশবাসীকে সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন ভাইয়ের হাত ধরে এই কাফেলার যাত্রা শুরু হয়েছিল। আজ হাটি হাটি পা পা করে ছাত্রশিবির এদেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‎এই পথচলায় আমাদের মীর কাসেম আলীসহ ২৩৪ জন ভাইকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। অসংখ্য ভাই আহত হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তবু ছাত্রশিবির আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি।

‎তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ছাত্রশিবিরের পাশাপাশি সাধারণ ছাত্রসমাজকেও অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মা-বোনের আস্থার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

‎আমরা আজকের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে ছাত্রশিবিরের সাথে যুক্ত শুভাকাঙ্ক্ষী ও ছাত্রসমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচং-আজমিরীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে ব্যালট, মাঠে কঠোর প্রশাসন

‎মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত‎

সময় ০৮:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬