সিলেট ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

‎জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া।

নিহত পারভেজের ফাইল ছবি।

সিলেটের জাফলংয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পেলুটারের (এক্সকাভেটর) চাপায় পারভেজ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে জাফলংয়ের কান্দুবস্তি জুমপার বেরীবাঁধ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
‎নিহত পারভেজ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল (৮ম খণ্ড) গ্রামের জামাল মিয়ার ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছিল। সেখানে একটি গর্তের পাশে দায়িত্ব পালন করছিলেন পারভেজ। এ সময় আজিজ ও ফারুক আহমেদের মালিকানাধীন একটি পেলুটারের নিচে চাপা পড়ে তার মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

‎খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান,খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‎জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া।

সময় ০৫:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬