সিলেট ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

গভীর রাতে কৃষকের শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা‎

‎হবিগঞ্জের মাধবপুরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক ফলজ ও কাঠের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী দলের বিরুদ্ধে।
‎ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক মুসলিম উদ্দিন শুভ’র মালিকানাধীন জমিতে শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে এই হামলা চালানো হয়।
‎অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় দেওগা গ্রামের ছোট মিয়া দেওগাঁও, রেজু মিয়া ও গেদু মিয়া তাদের সহযোগীদের নিয়ে রাতের অন্ধকারে ফলন্ত আম ও কাঠের চারা গাছ কেটে ফেলে এ সময় তারা জমিটির মালিকানা নিজেদের দাবি করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়।

‎ভুক্তভোগী মুসলিম উদ্দিন শুভ বলেন,অনেক কষ্ট করে ও দীর্ঘ সময় ধরে গাছগুলো লাগিয়েছিলাম। কিন্তু অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় গভীর রাতে সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। তারা অস্ত্রধারী ছিল, তাই আমরা কাছে যেতে পারিনি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
‎এ বিষয়ে অভিযুক্ত ছোট মিয়া ও তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন,এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। ওই জমি আমরা কিনেছি। গাছ কাটার ঘটনার সঙ্গে আমরা জড়িত নই।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ বলেন,বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎এদিকে,স্থানীয় বাসিন্দারা রাতের আঁধারে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

গভীর রাতে কৃষকের শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা‎

সময় ০৩:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬