সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান: ৩৮ লক্ষ টাকার ভারতীয় জিরা ও কসমেটিক্স সহ গ্রেফতার ২

‎

‎সিলেটের গোলাপগঞ্জে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কসমেটিক্সসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা।

‎শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার নৌকালী গ্রামের জাহাঙ্গীর মির্জার ছেলে মোঃ সেলিম হোসেন (৩৭), একই উপজেলার চয়ড়া গ্রামের মোঃ আফাল প্রামানিকের ছেলে মোঃ নাসিম আহম্মেদ মনির (৩৮)।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে জাফলং সীমান্ত থেকে একটি ট্রাকে করে চোরাচালানের পণ্য সিলেটের দিকে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল গতকাল বিকেল ৪:৫৫ মিনিটের দিকে শাহপরান সেতু টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন।

‎পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫৯টি বস্তায় রক্ষিত ৪,৭৭০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কনফেকশনারি আইটেম জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে সানসিল্ক শ্যাম্পু, হারমনি সাবান, কিটক্যাট চকলেট, লাক্স সাবান, জান্ডু বাম, মুভ ক্রিম এবং ওয়াইল্ড স্টোন বডি স্প্রেসহ আরও নানা সামগ্রী। ঘটনার সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে র‍্যাব।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের পাশাপাশি চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান: ৩৮ লক্ষ টাকার ভারতীয় জিরা ও কসমেটিক্স সহ গ্রেফতার ২

সময় ০৩:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬