সিলেট ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

নবীগঞ্জে শাশুড়ি হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

‎

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সংঘটিত শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে সুবেল মিয়া (২৭), একই গ্রামের নসামসুদ্দিনের ছেলে আফজাল হোসেন (২৬) এবং শান্তিগঞ্জ উপজেলার মীর্জাপুর গ্রামের নুরুল আমীনের ছেলে জোবায়ের হোসেন (২৬)।
‎
‎পুলিশ সূত্র জানায়, গত ১৬ মার্চ সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে নিজ বাড়ি থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)-এর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‎
‎নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরীর স্বামী মৃত সিরাজুল ইসলাম চৌধুরী। তাদের ছেলে রফিকুল ইসলাম চৌধুরী বিদেশে (দুবাই) অবস্থান করছেন। তিনি পুত্রবধূ তামান্না আক্তারের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। ঘটনার পরদিনই (১৭ মার্চ) পুত্রবধূ তামান্না আক্তার (২২)-কে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকে মামলার অন্যান্য আসামিরা পলাতক ছিলেন এবং অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল বৃহস্পতিবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
‎ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎প্রাথমিক জবানবন্দির তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, পুত্রবধূ তামান্না আক্তারের সঙ্গে সুনামগঞ্জের এক যুবকের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই যুবকসহ কয়েকজন বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার চেষ্টা করে। এ সময় ফেরদৌসী ইসলাম চৌধুরী বাধা দিলে তাকে হাত-পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
‎
‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

নবীগঞ্জে শাশুড়ি হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

সময় ১১:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬