সিলেট ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক দ্বন্দ্বের অবসান, সমঝোতায় ফিরলো স্বাভাবিক উৎপাদন

ফাইল ছবি।

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের দুটি  পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিছুদিন ধরে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের দৃষ্টিগোচর হয়।
‎তার নির্দেশনায় শনিবার (১৮ এপ্রিল) সকালে নোয়াপাড়ায় একটি সমঝোতা বৈঠকের আয়োজন করেন তার পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বৈঠকে বাগানের সেক্রেটারী লালন ও শ্রমিক নেতা হেমন্ত পানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়। পাশাপাশি বাগান ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটনের সঙ্গে শ্রমিক নেতাদের যে ভুল বোঝাবুঝি চলছিল, তাও দূর করা হয়।
‎
‎বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, একাধিক সংকটের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠলেও আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় এখন বাগানে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। শ্রমিক নেতা হেমন্ত পান বলেন, বাগানের ঐতিহ্য ধরে রাখতে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে সবাই মিলে কাজ করার অঙ্গীকার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক দ্বন্দ্বের অবসান, সমঝোতায় ফিরলো স্বাভাবিক উৎপাদন

সময় ১১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬