সিলেট ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক দ্বন্দ্বের অবসান, সমঝোতায় ফিরলো স্বাভাবিক উৎপাদন

ফাইল ছবি।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের দুটি  পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিছুদিন ধরে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের দৃষ্টিগোচর হয়।
‎তার নির্দেশনায় শনিবার (১৮ এপ্রিল) সকালে নোয়াপাড়ায় একটি সমঝোতা বৈঠকের আয়োজন করেন তার পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বৈঠকে বাগানের সেক্রেটারী লালন ও শ্রমিক নেতা হেমন্ত পানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়। পাশাপাশি বাগান ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটনের সঙ্গে শ্রমিক নেতাদের যে ভুল বোঝাবুঝি চলছিল, তাও দূর করা হয়।

‎বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, একাধিক সংকটের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠলেও আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় এখন বাগানে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। শ্রমিক নেতা হেমন্ত পান বলেন, বাগানের ঐতিহ্য ধরে রাখতে এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে সবাই মিলে কাজ করার অঙ্গীকার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক দ্বন্দ্বের অবসান, সমঝোতায় ফিরলো স্বাভাবিক উৎপাদন

সময় ১১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬