সিলেট ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
News Title :
‎ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছাতকে এম পি মিলনের হাত থেকে ১০৪ গ্রামপুলিশ পেলেন পোশাক-সরঞ্জাম, ৯৪ জন বাইসাইকেল। ‎শেরপুরে সবুজ কুড়ি ক্লাবের জার্সি উন্মোচন, খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বিএনপিকে ঐক্যের বার্তা মুন্নার শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দেশ সেরা বিদ্যাপীঠে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  লাখাইর বুল্লা ইউনিয়ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির। ‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎

‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা।

প্রতিপক্ষের আঘাতে নিহত ইব্রাহিম মিয়ার নিথর দেহ।

‎

‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের কথা কাটাকাটির জের ধরে এক পক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে এক যুবকের প্রাণহানীর ঘটনা ঘটেছে।‎ এনিয়ে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।

এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় করা হয়েছে পুলিশ মোতায়েন। এবং হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শী খাগাওড়া এলাকায়।

‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে ঐ এলাকার খালপাড় ব্রাক স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আব্দুল মুত্তালিব মিয়ার পুত্র শান্ত (২০) ও সৌরভ (১৯) এর সাথে একই গ্রামের লিন্ডন মিয়ার পুত্র ইব্রাহীম মিয়া (২০) এর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে শান্ত ও সৌরভ (দু’ভাই) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহীম মিয়া (২০)কে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে!

‎আহত অবস্থায় ইব্রাহীম মিয়ার লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম মিয়াকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে শান্ত সৌরভ এর পরিবারের লোকজন পালিয়ে গেছেন বলেও খবর পাওয়া যায়।

‎অন্যদিকে ইব্রাহীমে মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। ‎যেকোনো সময় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করেন এলাকাবাসীর একটি সূত্র।

‎এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর সাথে সর্বশেষ জানতে মুঠোফোনে রাত ১০টা ১১মিনিটে যোগাযোগ করা হলে, তিনি একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,এই ঘটনার খবর পাওয়ার পর পরই  ফাঁড়ি পুলিশের (আইসি) সহ একদল পুলিশ নিয়ে তিনি বর্তমানে ঐ এলাকায় অবস্থান করছেন।

‎তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন। এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। তবে হত্যাকারীদেরকে গ্রেফতার পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‎এবং ইব্রাহীম মিয়া হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সর্বশেষ জানিয়েছেন তিনি।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা।

সময় ১১:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬