সিলেট ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশঃ -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জৈন্তাপুরে ২৭ বোতল মদ ও ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ‘চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ’ অনুষ্ঠিত‎ চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ২৬ মন কয়লা জব্দ ‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ১৪ গাড়িকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ‎

‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

‎মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬-৭ জনের একটি ডাকাতদল কবরস্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে তাদেরই সহযোগী সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আতিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। আটক আতিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেটের সিলামসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করা হয়।

‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একইদিন ভোরে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকায় একটি কলা বাগান থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত ২টি পাইপগান, ২১ রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
‎সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতিসহ ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। আহত আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
‎পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা।

‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

সময় ০৮:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬