সিলেট ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে কিশোরী অপহরণের প্রধান আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার

‎সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার এবং এই ঘটনার প্রধান আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১৪। সোমবার (৩০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেন বিবাহিত এবং তার এক সন্তান রয়েছে। সে কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর এলাকার ভিকটিমের বাবার বাড়ির আশেপাশে যাতায়াতের সুবাদে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়, যেখানে কামাল ওই কিশোরীর সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না বলে অঙ্গীকার করে।

‎তবে গত ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে কামাল হোসেন ও তার সহযোগীরা ভিকটিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
‎এই ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে গত ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৭/৩০।সিলেটের কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং র‍্যাব-১৪ (সিপিসি-২, ভৈরব ক্যাম্প) কিশোরগঞ্জের ভৈরব এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার ১ নম্বর পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করা হয় এবং অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎সিলেটে কিশোরী অপহরণের প্রধান আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সময় ১১:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬