সিলেট ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

মৌলভীবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৪

‎মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের কালাপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

‎সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালক আব্দুল মান্নানসহ মোট পাঁচজন গুরুতর আহত হন।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

‎হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক আব্দুল মান্নান মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাযায়।

‎স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটি সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এ ঘটনায় মাইক্রোবাস চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

মৌলভীবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৪

সময় ০৭:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬