সিলেট ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

‎শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত ঠেকাতে কঠোর নজরদারি

‎জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

‎গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি তেল ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। রোববার সকালে ডিপোগুলো পরিদর্শন করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র তেল মজুদের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
‎সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ডিপোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী যানবাহনের কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এছাড়া ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও বাড়তি পর্যবেক্ষণ চালানো হচ্ছে।
‎ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট থাকলেও সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। তবে বিতরণে কিছুটা সময় লাগছে। বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

‎এ বিষয়ে লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রেলপথে চট্টগ্রাম থেকে তেল পরিবহন কিংবা ডিপো থেকে তেলবাহী যান চলাচলের সময়ও অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করছে।
‎এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

‎শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত ঠেকাতে কঠোর নজরদারি

সময় ০৫:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬