সিলেট ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎বিয়ানীবাজারে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

‎বিয়ানীবাজারে দফায় দফায় আয়োজিত বাণিজ্য মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে পৌরশহরের সুপাতলা ও নিদনপুর গ্রামবাসীর উদ্যোগে উপজেলা প্রশাসন কমপ্লেক্সে প্রতিবাদ সভা শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি দেয়া হয়। এ সময় মেলা বন্ধের দাবী জানিয়ে এলাকাবাসীর সাথে স্থানীয় মুরাদগঞ্জ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ একাত্মতা জানান।

‎জানা যায়, বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের উদ্যোগে পৌরশহরের সুপাতলা ওসমানী স্টেডিয়ামে চলতি বছর বাণিজ্য মেলা আয়োজনের প্রস্ততি নেয়া হয়। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার সামাজিক শৃংখলা নষ্ট হওয়া, শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং যুব সমাজ পথভ্রষ্ট হতে পারে-এমন শঙ্কায় মেলা বন্ধের দাবীতে সরব হন নিদনপুর-সুপাতলা গ্রামবাসী। এছাড়াও উপজেলার একমাত্র সরকারি খেলার মাঠে ক্রীড়া চর্চা বন্ধ হয়ে গেলে তরুণসমাজ বিপথগামী হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়।
‎প্রতিবছর এই মাঠে মেলা আয়োজনের নামে এলাকার পরিবেশে বিঘ্ন ঘটানোর পাশাপাশি খেলাধুলা বন্ধ হয়ে যায়। ওসমানী স্টেডিয়ামের পাশে একটি কওমী মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় ও একাধিক মসজিদ অবস্থিত। স্মারকলিপিতে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

‎এদিকে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী হাজী মউর উদ্দিন, সাবেক কাউন্সিলার আব্দুর রহমান আফজল ও এনাম উদ্দিন, বিএনপি নেতা কামাল উদ্দিন, হেফাজতে ইসলামী নেতা মুফতি আব্দুল করিম হাক্কানী, তাজ উদ্দিন, আনিছুর রহমান আনিছ, শাহাব উদ্দিন, রায়হান আহমদ, আবুল কালাম, আবেদ আহমদ, সাকিব মাহমুদ, জুনেদ আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

‎এলাকাবাসীর পক্ষে হাজী মউর উদ্দিন ও আনিছুর রহমান আনিছ বলেন, বাণিজ্য মেলা বন্ধ না করলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। মেলার আয়োজন করলে পুরো উপজেলার আইনশৃংখলা পরিবেশের অবনতি হয়। বিশেষ করে পড়াশোনা ও খেলাধুলার ব্যাপক ক্ষতি হয়।
‎তারা বলেন, মেলা বন্ধে স্থানীয় ব্যবসায়ীরাও ঐক্যবদ্ধ। তারাও মাঠে নামবেন। স্মারকলিপি প্রাপ্তির কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎বিয়ানীবাজারে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

সময় ০৭:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬