সিলেট ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

‎হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ, মেহেদি, ৭০ বোতল মদ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
‎শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোররাতে একটি অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ভাঙারি পণ্যের আড়ালে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মেহেদি উদ্ধার করা হয়। ট্রাকটির পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকেও এসব পণ্য পাওয়া যায়। পরে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

‎এ ছাড়া পৃথক অভিযানে মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সময় ০৫:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬