সিলেট ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে  আরোহীর মৃত্যু‎

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
‎শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলারউপজেলার ডুবাঐ শেওড়াতুলী এলাকায় আখঞ্জী পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেন। পরে মোটরসাইকেলে নিজে বাড়ির পথে রওনা হন। পথে দ্রুতগতিতে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ইটের সঙ্গে ধাক্কা খায়।
‎এতে তিনি ছিটকে পড়ে যান এবং একই সময়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়েন।
‎এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে পুলিশ। দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক করেন।

‎পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে  আরোহীর মৃত্যু‎

সময় ০৮:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬