সিলেট ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল

‎সিলেটে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার করল র‍্যাব-৯

‎সিলেটের গোয়াইনঘাটে চাঞ্চল্যকর ও ক্লুলেস ‘ইয়াহিয়া হত্যা’ মামলার প্রধান অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। আজ শনিবার (২৮ মার্চ) ভোরে গোয়াইনঘাটের জাফলং মামার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জালাল উদ্দিন (৫৪)। সে গোয়াইনঘাট থানার লামা সাতাইন গ্রামের মৃত জমির আলীর ছেলে।

‎র‍্যাব জানায়, ভিকটিম ইয়াহিয়া (২২) গোয়াইনঘাটের নাইন্দা হাওর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আরও ৭ জনের সঙ্গে যৌথভাবে ১২০ বিঘা জমিতে তরমুজ চাষ করতেন। গত ৫ মার্চ রাতে ভিকটিম ও তার দুই সহকর্মী তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন। পরদিন ইফতারের সময়ও ইয়াহিয়া বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।

‎পরবর্তীতে জানা যায়, রাত ৮:৪৫ মিনিটের দিকে পিয়াইন নদীতে মাছ শিকারিরা একটি চিৎকার শুনে এগিয়ে গেলে ইয়াহিয়াকে নদীতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ ছিল, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিকল্পিতভাবে তাকে বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করে মৃত ভেবে গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছিল। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৬, তারিখ- ০৯/০৩/২০২৬) দায়ের করা হয়।
‎ঘটনার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ রাত  সাড়ে ৩টার দিকে র‍্যাব-৯ এর সদর কোম্পানির একটি দল গোয়াইনঘাটের জাফলং মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম এই পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

‎সিলেটে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার করল র‍্যাব-৯

সময় ০৫:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬