সিলেট ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

‎মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা: ১৪৪ ধারা জারি ও সভা স্থগিত‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন শুক্রবার (২৭ মার্চ) ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে। আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জাহিদ বিন কাশেম।

‎জানা গেছে, শনিবার (২৮ মার্চ) শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে একই সময়ে দুটি পৃথক সংগঠন-শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন ও শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ সভা আয়োজন করেছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়।
‎আদেশে পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে উভয় সংগঠনের সম্মেলনও স্থগিত করা হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,পুলিশ মাঠে অবস্থান করছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে সাধারণ মানুষকে বিষয়টি জানাতে নির্দেশ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

‎মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা: ১৪৪ ধারা জারি ও সভা স্থগিত‎

সময় ০৯:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬