সিলেট ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

সায়ীদুল হাসান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসে বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

বক্তব্য রাখছেন ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি।

‎মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ও শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালখানীস্থ পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত করেন পাঠাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক দিলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হবিগঞ্জ-২ আসনের  সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সভাটি যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাদিক আহমেদ ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মিয়া।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের অনন্য প্রতীক। একইসাথে পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী জ্ঞানচর্চা ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‎সভাপতির বক্তব্যে এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করা। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পাঠাগারের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

‎আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সায়ীদুল হাসান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসে বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সময় ০৪:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬