সিলেট ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক- ডা. শফিকুর রহমান‎

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন,আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, সঠিক পথে না ফিরলে জনগণ কাউকেই ক্ষমা করবে না।

‎সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় নিজ বাড়িতে গ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
‎ডা. শফিকুর রহমান বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে—এ কথা আমরা বলিনি। তবে দেশ অচল হয়ে পড়ুক, তা আমরা চাই না বলেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।

‎বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জুলাইয়ের ঘটনা খুব বেশি পুরনো নয়। সারা দেশের মানুষ সেই সময়ের সাক্ষী। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। তিনি অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে বলেন, একসময় আপনারাও নির্যাতিত ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু সেই ইতিহাস এত দ্রুত ভুলে যাওয়া ঠিক নয়। দীর্ঘদিনের জুলুম-বঞ্চনার পর মুক্তির স্বাদ পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

‎ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের অর্থ জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা দিয়ে গঠিত। তাই এর অপব্যবহার বা লুটপাটের কোনো অধিকার কারও নেই। তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থেকে অনেকেই চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়েছেন, যা জনগণ আর দেখতে চায় না।

‎তিনি বলেন, সরকার জনগণের মালিক নয়, বরং একজন ম্যানেজারের মতো দায়িত্বপ্রাপ্ত। জনগণের জান-মাল ও সম্মান রক্ষাই সরকারের মূল দায়িত্ব। বর্তমান প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সম্পদ জনগণের রক্ত-ঘামের ফসল। তাই বিলাসিতা নয়, জনসেবাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।

‎নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ক্ষমতার মোহ নয়, জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য। আমরা কোনো প্লট বা ট্যাক্স-ফ্রি গাড়ি গ্রহণ করিনি এবং ভবিষ্যতেও করব না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,ভোট দিল এক দলকে, কিন্তু সরকার গঠন করল অন্য দল—এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুজনের মতো সংস্থাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।
‎দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন,মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তবে ধৈর্য ধরতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। এসময় একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের পর তার এ সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত নেতাকর্মী মুমিনছড়া চা বাগান এলাকায় জড়ো হয়ে মিছিল সহকারে তাকে বাড়িতে নিয়ে যান
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক- ডা. শফিকুর রহমান‎

সময় ০৮:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬