সিলেট ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

টিম ওয়ার্কের মাধ্যমেই এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী মাহবুব আনাম

বক্তব্য রাখছেন মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

‎ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেছেন, দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি চিরতরে বিদায় করা হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ‘টিম ওয়ার্কের’ মাধ্যমে সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

‎রোববার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন,দীর্ঘ সময় একটি দলের অনুশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। তাদের কার্যক্রম ভালো ছিল না বলেই দীর্ঘ প্রতীক্ষার পর এবার মানুষ নির্বিঘ্নে ও সানন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা জনগণের ভোগান্তি কমাতে চাই। এখন থেকে কোনো প্রকার দখলবাজি বা অন্যায্য শালিস চলবে না।

সরকারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার ও বিএনপির ‘৩১ দফা’ বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ভোটারদের আঙুলের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের মতো জনহিতকর কাজ শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

‎যুবসমাজের কর্মসংস্থান নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ‘আইটি ভিলেজ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ‎এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাজশাহীতে ইতিমধ্যে ‘স্টারলিঙ্ক’ কার্যক্রম শুরু করেছে। ‎বৈদেশিক সহযোগিতা ও হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।

‎দীর্ঘ ৪৫ বছর পর টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত করায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও এলাকার জীর্ণশীর্ণ ব্রিজসহ স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

‎পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

টিম ওয়ার্কের মাধ্যমেই এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী মাহবুব আনাম

সময় ০৬:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬