সিলেট ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎মাধবপুরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় খাদে পিকআপ: শিশুসহ নিহত ৪

‎ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহন পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে আন্দিউড়া এলাকায় মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যান খালে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে,ভোরে বা ভোরের কোনো এক সময়ে কোনো বাস অথবা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সেটি রাস্তা থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পিকআপের ভেতর থাকা ৪ জনকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে রয়েছে  ১জন শিশু ২ জন পুরুষ ও একজন মহিলা রয়েছে।

‎এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়ি এবং মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি কেউ উনাদের পরিচয় জেনে থাকেন বা গাড়িটি শনাক্ত করতে পারেন, তবে অবিলম্বে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ।
পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

‎মাধবপুরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় খাদে পিকআপ: শিশুসহ নিহত ৪

সময় ০৪:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬