সিলেট ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

‎ফেঞ্চুগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হৃদয়

সড়ক দূর্ঘটনায় নিহত হৃদয়ে (ফাইল ছবি)

‎সিলেটের ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের  সংঘর্ষে ইমরান হোসেন হৃদয় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
‎মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের কচুয়া বহর (পালবাড়ী) গ্রামের মোঃ চমক আলীর ছেলে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১০ মিনিটের সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট সংলগ্ন সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ‘সারি এন্টারপ্রাইজ’ (SARI ENTIREPRISE) নামের একটি দ্রুতগামী বাস (সিলেট মেট্রো-ব-১১-০০২৯) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়।

‎এতে মোটরসাইকেল চালক ইমরান হোসেন হৃদয় গুরুত্বর আহত ও রক্তাক্ত জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হৃদয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্স যোগে সিলেট যাওয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি শনাক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎

‎ফেঞ্চুগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হৃদয়

সময় ১১:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬