সিলেট ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
News Title :
‎জুড়ীতে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন কর্মদক্ষতায় আবারও শ্রেষ্ঠ এসআই ওবায়দুল্লাহ ‎প্রাথমিক শিক্ষার মান যাচাইয়ে নতুন মনিটরিং নীতিমালা হচ্ছে পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ : ববি হাজ্জাজ‎ ‎প্রয়াত স্বামী ইলিয়াস আলীর নামে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত এমপি লুনা নবীগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ কুলাউড়ার লংলা কলেজে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত ‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ছাতকে ফুটবল খেলার জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার‎উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক

‎সিলেট-৬ নবাগত এমরান আহমদ চৌধুরী’র চমকে ভেসে গেলেন অভিজ্ঞ সেলিম উদ্দিন!

‎

‎

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বাজিমাত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

‎১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট। ফলে ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন এমরান আহমদ চৌধুরী।

‎সকাল থেকে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

‎

ফলাফল ঘোষণার পর সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝেও ছিল ফলাফল নিয়ে আলোচনা ও মূল্যায়ন।

‎এ আসনে ভোটের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত ব্যবধান তৈরি করে জয় ছিনিয়ে নেন এমরান আহমদ চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জুড়ীতে রুম টু রিডের উদ্যোগে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

‎সিলেট-৬ নবাগত এমরান আহমদ চৌধুরী’র চমকে ভেসে গেলেন অভিজ্ঞ সেলিম উদ্দিন!

সময় ১১:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬