সিলেট ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

টাঙ্গাইলের ১০৬৩ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা: নিশ্চিদ্র নিরাপত্তায় নতুন পদক্ষেপ

সিসি ক্যামেরা বসানো হয়েছে প্রতিটি কেন্দ্রে

‎আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে বইছে ভোটের হাওয়া। তবে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির ব্যবহার। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে জেলাজুড়ে এক হাজার ৬৩টি ভোটকেন্দ্রে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটাররা।

‎জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। বিশাল এই জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে জেলাজুড়ে ১,০৬৩টি ভোটকেন্দ্রে মোট ৬,৩৪১টি বুথ (কক্ষ) প্রস্তুত করা হয়েছে।

‎নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের তথ্যমতে, ১,০৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৯০৩টি কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এই সিসি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা আনতে ‘ওষুধের’ মতো কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

‎ভোটের দিন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোট জালিয়াতি রোধে পুরো জেলাজুড়ে ২,৩৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথ ও কেন্দ্রের প্রবেশপথে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে এই ফুটেজগুলো সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, যে কোন পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো কেন্দ্রে গোলযোগ বা অনিয়মের আভাস পাওয়া যায়, তবে ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভোট গ্রহণ স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে বলে তিনি জানান।

‎স্থানীয় ভোটাররা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাধারণ ভোটারদের মতে,সিসি ক্যামেরা থাকায় কেন্দ্র দখল বা জাল ভোটের ভয় অনেকটাই কমে যাবে। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রযুক্তির এই ব্যবহার কেবল অপরাধ দমন নয়, বরং নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে একটি মাইলফলক হয়ে থাকবে।
‎ডিজিটাল এই পাহারায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোটাধিকার প্রয়োগ করবেন—এমনটাই প্রত্যাশা জেলা প্রশাসনের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

টাঙ্গাইলের ১০৬৩ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা: নিশ্চিদ্র নিরাপত্তায় নতুন পদক্ষেপ

সময় ০৭:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬