সিলেট ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে...

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

‎​সিলেটের বালাগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটি গঠন নিয়ে চরম বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। কতিপয় কিছু স্বার্থান্বেষী মহল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্তকর্তার যোগসাজসে দলিল পত্রাদি বিহীন ব্যক্তিদের ‘জমিদাতা সদস্য’ বানিয়ে পকেট কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয় দখলের প্রতিযোগিতা চলছে। এ ধরনের অনিয়মের প্রতিকার চেয়ে গত ৮ জুলাই চান্দাইরপাড়া এলাকার নজির মিয়া ও ১৯ জুলাই তেঘরিয়া এলাকার শেখ খালেদ আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার গুলো। এর আগে গত ৪-ঠা মে অভিযোগ করেছেন গৌরীনাথপুর এলাকার আহমদ আলী।

‎অভিযোগ সূত্রে জানা যায়,  ​উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালজুর ইউনিয়নের চান্দাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি না দিয়েও জমিদাতা সদস্য মনোনীত হয়েছেন। কোনোটি আবার ভূমিদাতাকে বাদ দিয়ে কমিটি গঠন করার অভিযোগ ওঠেছে। এছাড়াও উপজেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানে দাতা সদস্য নিয়ে একই ধরনের জটিলতা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ​অভিযোগকারীরা আরো বলেন, জমি না দিয়েও যদি কেউ দাতা সদস্য বনে যান। তবে প্রকৃত দাতাদের অবমূল্যায়ন করা হয়। জেলা ও উপজেলা প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব পকেট কমিটি যেন অনুমোদন দেওয়া না হয়। এবং বিধি অনুযায়ী নতুন কমিটি গঠন করেন।

‎এব্যাপারে বিদ্যালয়ের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের কথায়, আবেগে ❛ইশা আনছারী❜কে দাতা কমিটিতে যুক্ত করেছি, এটা করা আমার উচিৎ হয়নি। চান্দাইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, প্রকৃত ভূমিদাতাকেই সদস্য করা হয়েছে। অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেন নি তিনি। পশ্চিম গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলেখা বেগম বলেন, শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় কমিটি গঠন করা হয়েছে।

‎এবিষয়ে সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান বলেন, লিখিত অভিযোগের ব্যাপারটা আমার জানা নেই, তবে টিও স্যারকে দেওয়া হতে পারে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে...

দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা

সময় ০৮:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬