সিলেট ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ছবি- সংগৃহীত।

‎সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎সোমবার (২৮ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
‎দগ্ধ শ্রমিকরা হল— দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী। দুর্ঘটনায় পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে থাকে। একপর্যায়ে তা থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত ওই তিন শ্রমিক দগ্ধ হন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

সময় ০২:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬