সিলেট ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে তরমুজের ভাল ফলন, যাচ্ছে রাজধানীতে

ট্রাক তোলা হচ্ছে তরমুজ, রাজধানী সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে।

​

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটে এ বছর তরমুজের রেকর্ড পরিমাণ চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং ভালো দামের আশায় কৃষকরা গতানুগতিক শীতকালীন ফসল বাদ দিয়ে বাণিজ্যিকভাবে তরমুজ চাষে ঝুঁকেছেন। এরই মধ্যে আগাম ফলন বাজারে আসায় হাসি ফুটেছে চাষিদের মুখে।

স্থানীয় কৃষি অফিস ও কৃষকদের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকার বিস্তীর্ণ জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার চাষের আওতা বেড়েছে কয়েক গুণ। কৃষকরা জানান, অন্যান্য সবজির চেয়ে তরমুজে মুনাফা বেশি হওয়ায় তারা এবার এই ফল চাষে বেশি গুরুত্ব দিয়েছেন।

ইতোমধ্যেই মাঠ থেকে আগাম জাতের তরমুজ সংগ্রহ শুরু হয়েছে। ফলন যেমন ভালো হয়েছে, বাজারে দামও মিলছে আশানুরূপ। স্থানীয় পাইকারি বাজারে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় মাঠ থেকেই পণ্য বিক্রি হয়ে যাচ্ছে।

জৈন্তাপুর ও গোয়াইনঘাটের এই সুস্বাদু তরমুজ এখন আর কেবল স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই। প্রতিদিন ট্রাক ও কাভার্ড ভ্যানে করে এই তরমুজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, এখানকার তরমুজের স্বাদ ও গুণমান ভালো হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে তরমুজের ভাল ফলন, যাচ্ছে রাজধানীতে

সময় ০৫:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬