সিলেট ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি
‎মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আইনজীবীদের...

বানিয়াচংয়ে যুবককে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা ও মাইকিং করে বিচারের আল্টিমেটাম‎

প্রকাশ্যে মাইকিং করছেন জনৈক একব্যক্তি।

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে আজিজুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে মসজিদে প্রবেশ ও নামাজ পড়তে নিষেধাজ্ঞা জারি করে এলাকায় প্রকাশ্যে মাইকিং করার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ওই যুবকের বিচারের দিন ধার্য করে বাজারে আল্টিমেটাম দেওয়া হয়েছে। নজিরবিহীন এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার শহীদ মিনার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করতে দেখা যায়। ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার আজিজুর রহমানের বিরুদ্ধে এই প্রচার চালানো হয়। মাইকিংয়ে জানানো হয়, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) যাত্রাপাশা মোকাম হাঁটি মসজিদে ওই যুবকের বিচারের দিন ধার্য করা হয়েছে এবং তাকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে।

‎মাইকিংকারী মোঃ মুনাফ মিয়া জানান, তাকে যেভাবে বলতে বলা হয়েছে তিনি সেভাবেই প্রচার করছেন। তবে আজিজুর রহমানের অপরাধ কী, তা তিনি স্পষ্ট করেননি। তিনি জানান, শুক্রবার বিচারের দিন উপস্থিত থাকলে সবাই তার অপরাধ সম্পর্কে জানতে পারবেন।

‎একজন মুসলিমকে মসজিদে প্রবেশে বাধা দেওয়ার সংবাদে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বপন মিয়া নামের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,সে যত বড় অপরাধই করুক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এভাবে প্রকাশ্যে মাইকিং করা মানবাধিকার লঙ্ঘন ও আইনবিরোধী।
‎স্থানীয় এক আলেম জানান, ইসলামে কোনো মুসলমানকে মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার বিধান নেই। যারা এটি করছেন তারা ঠিক কাজ করছেন না।

‎বিষয়টিকে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। হবিগঞ্জ জেলার সিনিয়র আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম ও এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল জানান, দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে কেউ নন। কেউ অপরাধ করলে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিচার হবে। কিন্তু এভাবে মাইকিং করে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া এবং বিচার ডাকা আইনবহির্ভূত ও মানবাধিকারের পরিপন্থী। তারা এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
‎বর্তমানে এই ঘটনাটি নিয়ে বানিয়াচংয়ের হাট-বাজার ও চায়ের দোকানে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

‎এ বিষয়ে জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আইনজীবীদের...

বানিয়াচংয়ে যুবককে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা ও মাইকিং করে বিচারের আল্টিমেটাম‎

সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬