সিলেট ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী

‎
‎

‎
‎দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
‎
‎কালের কণ্ঠ-এর সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবু হাফিজ স্বাক্ষরিত নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
‎আবু বকর সিদ্দিক চৌধুরী ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের বাসিন্দা এবং নুরুল হক চৌধুরীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি ছাতক ছাতক উপজেলা প্রেসক্লাবের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ যোগদানের আগে তিনি বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন। জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য গণমাধ্যমে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
‎
‎প্রতিক্রিয়ায় আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, কালের কণ্ঠের মতো একটি জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পেয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রশাসন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
‎তিনি আরও বলেন,কালের কণ্ঠের মাধ্যমে ছাতক উপজেলার জনজীবনের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী

সময় ১০:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬