সিলেট ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
News Title :
‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন ‎জামালপুরে পাটের বাম্পার ফলন: চাষিদের মুখে হাসির ঝিলিক সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ ‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত জনতা ব্যাংক কুলাউড়া শাখায় ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক ‎চুনারুঘাটে ধানখেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরের হাজিপুরে ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শায়েস্তাগঞ্জের জেমির আন্তর্জাতিক সাফল্য: ৭৫ লাখ টাকার বৃত্তি পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশী আটক। জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী‎

জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন জলমহালকে ঘিরে আধুনিক ইকো-ট্যুরিজম প্রকল্পের প্রস্তাব‎

‎বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী জেলা জামালপুরের সদর উপজেলায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত “ইকো-বেইজড পর্যটন প্রকল্প” গ্রহণের জন্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৬-২০২৭ অর্থ বছরের আওতায় এই প্রকল্প অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবরে একটি আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবনা পেশ করেছেন ‘ইন্টেলিজেন্ট কনসালটেন্সি অ্যাসোসিয়েট’-এর সিইও এবং পরামর্শক মো: মতিউর রহমান।
‎এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনাকে মাথায় রেখে এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগটি গ্রহণের জন্য আকুল আবেদন জানানো হয়েছে।

‎​প্রস্তাবনা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন সংলগ্ন ‘জামালপুর বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এ বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে প্লট বরাদ্দ ও শিল্প স্থাপনের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। এর ফলে এলাকায় ব্যাপক কর্মসংস্থান তৈরি হলেও স্থানীয় ও ভ্রমন পিয়াসু হাজারো মানুষের জন্য পর্যাপ্ত বিনোদন, অবকাশ যাপন এবং আধুনিক পর্যটন সুবিধার চরম ঘাটতি রয়েছে।

‎এই প্রেক্ষাপটে অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন প্রায় ৩৭৫ একর আয়তনের সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত পরিত্যক্ত জলাভূমি ‘বামুনবি বিল জলমহাল’-কে কেন্দ্র করে একটি আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলার বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে।

‎ইতিমধ্যে এই জলাভূমি থেকে প্রায় ১০০ একর ভূমি অর্থনৈতিক অঞ্চলের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট প্রায় ২৭৫ একর গভীর ও অগভীর জলাভূমি বর্তমানে অযাচিত কচুরিপানা ও আগাছায় পরিপূর্ণ হয়ে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

‎​প্রস্তাবিত এই “বামুনজি বিল জলমহাল উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় একগুচ্ছ আধুনিক ও যুগান্তকারী সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে রয়েছে আধুনিক রাস্তা, ব্রিজ, ড্রেনেজ ও পাড় সংরক্ষণ ব্যবস্থা নির্মাণ; হোটেল, মোটেল, রিসোর্ট, পার্ক ও উন্নত পর্যটন আবাসন সুবিধা; এবং লেকভিত্তিক নান্দনিক পর্যটন অবকাঠামো উন্নয়ন। এছাড়াও বিনোদনের জন্য শিশু পার্ক, ব্যায়ামাগার, রাইড, উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ, সিনেপ্লেক্স, মিলনায়তন, হাউস বোট, ওয়াটার বাস ও স্পিড বোট চালুর বিষয়গুলোও এখানে উল্লেখ করা হয়েছে।

‎প্রকল্প এলাকায় মাছ চাষ ও জলজ সম্পদ উন্নয়নসহ সৌরবিদ্যুৎ উপকেন্দ্র, আধুনিক আলোকসজ্জা, বিশুদ্ধ পানি সরবরাহ, সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সর্বস্তরের মানুষের জন্য মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় উপাসনালয় স্থাপনের কথাও ভাবা হয়েছে। সেই সাথে স্থানীয় কারুশিল্প ও নকশীকাঁথা শিল্পের বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

‎​জামালপুর সদরের ১২ নং তিতপল্লা ইউনিয়ন পরিষদ এবং ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের অন্তর্গত গান্দাইল, রঘুনাথপুর দিঘুলী, সুলতান নগর, শিল্পকুড়িয়া ও পিন্ডারহাটি মৌজা জুড়ে এই প্রকল্পের ভৌগোলিক অবস্থান।

‎সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ও বেসরকারি যৌথ বিনিয়োগ অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে ইকো-ট্যুরিজম ও উন্নত প্রযুক্তি নির্ভর এই সমন্বিত উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় নারী-পুরুষের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এটি একই সাথে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে এবং দেশের জাতীয় জিডিপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

‎আবেদনপত্রটির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য (জামালপুর-৫), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক এবং জামালপুরের জেলা প্রশাসক বরাবরও পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন

জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন জলমহালকে ঘিরে আধুনিক ইকো-ট্যুরিজম প্রকল্পের প্রস্তাব‎

সময় ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬