সিলেট ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
News Title :
‎টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ ‎শ্রী শ্রী সারদা মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাহবুবুর রহমান রাহেলের ছোট ভাই রুমেলের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের শোক বালাগঞ্জে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার‎ সিলেটের দক্ষিণ সুরমা বাইপাসে কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত, আহত-১‎ বড়ভাঙ্গা নদীর ঝুলন্ত সেতুর জমি অধিগ্রহণে প্রশাসনের সরেজমিন পরিদর্শন ‎সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি‎

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চার ঘণ্টার অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক বিকল এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।
‎
‎শুক্রবার ২০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় গ্রাম  ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
‎
‎অভিযান শেষে সহকারী কমিশনার ফাহিম ইবনে ইদ্রিছ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
‎
‎জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস

সময় ০৬:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬