সিলেট ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎ শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎ ‎রাজনগরে গাছের সঙ্গে ঝুলছিল ভ্যানচালকের মরদেহ ‎জামালপুরের মেষ্টা ইউনিয়নে জেন্ডার সমতা ও পুরুষের সম্পৃক্ততা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের মধুপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ লাখাইর বুল্লা ইউনিয়ন এর কাটাইয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত। কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ‎হবিগঞ্জে  তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু ​আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে আমন্ত্রিত ডা. সাঈদ এনাম লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন।

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব উল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।
‎
‎এর আগে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হাসিব উল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করে ধারালো চাপাতি নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
‎
‎ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাসিব উল ইসলাম তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় যাচ্ছিলেন। পথে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হলে তিনি দৌড়ে সেখান থেকে সরে যান। হামলার আগে হাত মেলানোর ঘটনাও ভিডিওতে দেখা গেছে বলে জানা গেছে।
‎
‎এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎
‎রাত সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতা প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।
‎
‎শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁকে মূল হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১ ট্রাক চালককে জরিমানা‎

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতা প্রধান আসামি করে মামলা‎

সময় ০৬:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬