সিলেট ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ‎ ‎শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন‎ সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎সিলেটে শীর্ষ সন্ত্রাসী ‘হাবিবুর রহমান পংকি’ গ্রেফতার মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ‎বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ‎​গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।‎
এসআরবি-৯ এর অভিযানে

‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমা থেকে দস্যুতা, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম মহনকে (২৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

‎শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টায় দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম মহন দক্ষিণ সুরমা থানার জৈনপুর ফকিরপাড়া এলাকার সানর মিয়ার ছেলে।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুর ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানার একটি দস্যুতা মামলার (মামলা নং-১১, তারিখ-১১/৯/২০২৪ খ্রি., ধারা-৩৯৪/৪১২ পেনাল কোড) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

‎এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি এলাকার এক জন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

‎তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার

এসআরবি-৯ এর অভিযানে

‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার

সময় ০৬:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬