সিলেট ১০:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ‎ ‎শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন‎ সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎সিলেটে শীর্ষ সন্ত্রাসী ‘হাবিবুর রহমান পংকি’ গ্রেফতার মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ‎বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ‎​গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।‎

লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।‎

লাখাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি। দিবস -২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা শনিবার ৭নভেম্বর দুপুর বেলা  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
‎
‎দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত)  কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।
‎
‎সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট পটপরিবর্তনের পর দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনীর অফিসাররা তৎকালীন সেনাবাহিনীর প্রধান মেজর জিয়াউর রহমান কে ৩ নভেম্বর গৃহবন্দী করে। ফলে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠে এবং দেশের স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। এমনতর পরিস্থিতিতে সাধারণ সেনা সদস্য ও সাধারণ জনগনের সম্মিলিত নেতৃত্ব বিপ্লব সংগঠিত হয়। এ বিপ্লবের মাধ্যমে গৃহবন্দী মেজর জিয়ারহমান কে মুক্ত করা হয়। পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
‎
এ অগ্রযাত্রা রুখতে বার বার বাধাগ্রস্ত হচ্ছে। তবুও দেশকে এগিয়ে নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের অনুসৃত জাতীয়তাবাদের চেতনা সমুন্নত রাখতে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতৃত্ব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস এর চেতনা বাস্তবায়নে সকলে যার যার অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যাওয়ার প্রত্যয় কাজ করার আহবান জানানো হয়।
‎
‎সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করা হয়। আজ বাদ যোহর উপজেলার সকল মসজিদে এবং উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎এ ছাড়াও প্রতিটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার

লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।‎

সময় ০২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬