সিলেট ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
News Title :
‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ‎ ‎শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন‎ সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‎সিলেটে শীর্ষ সন্ত্রাসী ‘হাবিবুর রহমান পংকি’ গ্রেফতার মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ‎বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত‎ ‎​গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।‎

হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২

হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক সেলিম ও তাঁর সহকারী (হেলপার) শিপনকে আটক করা হয়েছে।
‎
‎শুক্রবার ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
‎
‎পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ন-১৯-১১২৫ নম্বরের ট্রাকটি ভারতীয় কসমেটিকস নিয়ে দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালায়। পরে ট্রাক থেকে কার্টনভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করে থানায় নেওয়া হয়।
‎
‎পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর মালিক হবিগঞ্জের বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদ। তবে পণ্যগুলোর আমদানি ও পরিবহনের বৈধ কাগজপত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ট্রাকসহ দুজনকে থানায় নেওয়ার পর তাঁদের ছাড়িয়ে নিতে স্থানীয় কয়েকজন নেতাকর্মী তৎপরতা চালিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

‎পুলিশের ধারণা, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পণ্য পরিবহনে বিকল্প হিসেবে বাইপাস ও আঞ্চলিক সড়ক ব্যবহার করছেন।
‎
‎আটকের বিষয়টি নিশ্চিত করেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটের একাধিক মামলার আসামি আমিনুল গ্রেফতার

হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২

সময় ১১:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬