
লংলা আধুনিক ডিগ্রি কলেজে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকুর সংবর্ধনা এবং একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ নভেম্বর কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধনা, নবীনবরণ, সম্মাননা প্রদান এবং নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলেজটির উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তিনি এটিকে জাতীয়করণের জন্য বলিষ্ঠ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি কলেজে একটি পুরস্কার চালুর ঘোষণাও দেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি জামিল আহমেদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে কলেজে একটি বৃত্তি চালুর কথা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের পক্ষ থেকে মো. নজমুল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সিপার উদ্দিন আহমদ, এম. এস. জামান মতিন, আবদুল জলিল জামাল, সহকারী অধ্যাপক নাজমা বানু, ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেবনাথ, হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক, সুরজিত কুমার দেব, প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান, প্রভাষক মাহবুবুর রহমান, নারী নেত্রী সুফিয়া রহমান, আব্দুল মোক্তারি মনু, হাবিবুর রহমান খয়াজ, আব্দুল মুহিত চৌধুরী, অ্যাডভোকেট আহমদুর রহমান মুরাদ, প্রকৌশলী মাহমুদুর রহমান ওয়েস, কবি আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক গোলাপ মিয়া, প্রভাষক শাফায়েত উল্লাহ ও প্রদর্শক সমরেশ দাস রায়।
কুলাউড়া প্রতিনিধি 


















