সিলেট ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ‎জামালপুরে ১৫০ শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষা উপকরণ গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ ‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ‎মৌলভীবাজারের রাজনগরে ব্যতিক্রমী দুর্গাপূজা, লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের টানে ছুটে আসেন দেশ-বিদেশের দর্শনার্থীরা‎ ‎সিলেটে রেলওয়ে স্টেশনের থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১ ‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎
এসআরবি-৯ এর অভিযানে...

‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

‎সিলেটের গোলাপগঞ্জ থেকে অপহৃত এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ ঘটনায় জড়িত প্রধান আসামি ছাব্বির হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃত ছাব্বির হোসেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট চক (হাড়িয়ারগাঁও) গ্রামের গেন্দু মিয়ার ছেলে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ জানায়, ভিকটিম গোলাপগঞ্জের মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আসামি ছাব্বিরের সঙ্গে তার কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টার দিকে বসতঘর থেকে ভিকটিম নিখোঁজ হয়। পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

‎পরবর্তীতে জানা যায়, আসামিরা বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করলে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

‎এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি ছাব্বির হোসেনকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

‎এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়

এসআরবি-৯ এর অভিযানে...

‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

সময় ০২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬